সোমবার, ২৬শে আশ্বিন ১৪৩৩, ১২ই অক্টোবর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।


আব্দুল কাদির

"Lived experiences heard: real voices, real change" (বাস্তব অভিজ্ঞতা শুনুন: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬।

দিবসটি উপলক্ষে জেলার ৫টি উপজেলার মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের সাথে যৌথভাবে এবং ডাসকো ফাউন্ডেশনের ‘এ-এম্পাওয়ার’ (A-EMPOWER) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালী, সচেতনতা বৃদ্ধিতে এলাকায় এলাকায় মাইকিং এবং অংশগ্রহণকারীদের মাঝে প্রমিত স্কেলের সাহায্যে বিষণ্নতা পরিমাপ ও পরামর্শ সেবা প্রদান।

উক্ত অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এলাকার কিশোর-কিশোরী, অভিভাবক, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ এবং পরিবার পরিকল্পনা বিভাগের সেবাপ্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেবল কোনো ব্যক্তিবিশেষের বিষয় নয়, বরং এটি সামাজিক সুস্থতার এক অপরিহার্য উপাদান। বিশেষ করে কিশোর-কিশোরীদের ক্রমবর্ধমান মানসিক চাপ, বিষণ্নতা ও দ্বিধা-দ্বন্দ্ব দূরীকরণে পরিবার, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও জোর দেন যে, যারা ইতোমধ্যে মানসিক বিভিন্ন চ্যালেঞ্জ পার করেছেন, তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মতামত শুনে সামাজিক নীতি ও কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনাই আজকের দিনের মূল লক্ষ্য।

ডাসকো ফাউন্ডেশনের এ-এম্পাওয়ার প্রকল্প স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছানো, সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর মাধ্যমে এই ধরণের ধারাবাহিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে এক বড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ৫৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…