সোমবার, ১২ই আশ্বিন ১৪৩৩, ২৮শে সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান (১৯) এবং একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে সাব্বির রহমান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে সামিউল ইসলাম শান ও সাব্বির রহমান মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নৌ পুলিশকেও জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা