রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

একুশে পদকের মতো এত বড় সম্মান পাওয়ায় আমি সত্যিই মুগ্ধ - জিয়াউল হক

সাদা মনের মানুষ জিয়াউল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে একুশে পদক নিচ্ছেন।

মোঃ মাহফুজ আলী

ভোলাহাট উপজেলার মুসরিভূজা বটতলা গ্রামের জিয়াউল হক ফেরি করে দই বিক্রির কষ্টার্জিত অর্থে বাড়িতে পাঠাগার স্থাপন করেছেন।

সমাজসেবায় অবদান রাখায় বেসামরিক পর্যায়ে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন দই বেঁচে বই বিতরণ করা চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক নিয়েছেন তিনি।

জিয়াউল হক অর্থের অভাবে ১৯৫৫ সালে পঞ্চম শ্রেণি পাস করার পর আর পড়াশোনা করতে পারেননি তিনি। তার বাবা ছিলেন একজন গোয়ালা। বাবার পরামর্শে তিনি দ‌ই বিক্রির কাজ শুরু করেন। তিনি নিজে পড়াশোনা করতে পারেন নি তার জন্য দই বিক্রি করে দারিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।

১৯৬৯ সালে নিজ বাড়িতেই গড়ে তোলেন জিয়াউল হক সাধারণ পাঠাগার। শুধু পাঠাগারই নয়, দারিদ্র শিক্ষার্থীদের মাঝে বইও কিনে দিতেন। অসহায় অভাবগ্রস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করতেন। পাশাপাশি অনেক দারিদ্র পরিবারকে ঘরবাড়ি করে দিয়েছেন। ১৭টি টিউবয়েল স্থাপন করেছেন। নানা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন জিয়াউল হক। সামাজিক কাজে তিন কোটি টাকারও বেশি খচর করেছেন তিনি।

তিনি দই বেচে বই কিনে পাঠাগার প্রতিষ্ঠা করেন এবং গরিব ছাত্রদের মাঝে বই বিলি করে "সাদামনের মানুষ" হিসেবে খ্যাতি লাভ করেছেন।

জিয়াউল হক বলেন, "বেচি দই কিনি বই" ভালো কিছু করলে ভালো কিছু পাওয়া যায়, আমাকে রাষ্ট্রীয়ভাবে যে সম্মান জানানো হয়েছে এটাতে আমি খুবই আনন্দিত হয়েছি। এ বয়সে একুশে পদকের মতো এত বড় সম্মান পেয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৪৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…