শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ছবি: মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রফিকুল আলম, দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

বক্তাগণ, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…