শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

ছবি: মানববন্ধন

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্ণিং কমিটির সাবেক সভাপতি কায়সার আহমেদ কচির নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ রোববার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ সময় মানববন্ধনে বিগত সরকারের আমলে থাকা গভর্ণিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী (পিএ) কায়সার আহমেদ কচির দূর্নীতি ও অপকর্মের বিষয়ে বক্তারা বলেন, একটি ইসলামিক প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন কায়সার আহমেদ কচি। বিগত সরকারের আমলে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য আসা বিশাল পরিমান অর্থ লোপাট ও নিয়োগ বানিজ্য করে মাদ্রাসার উন্নয়নতো দূরের কথা নিজের উন্নয়নে ন্যস্ত করেছেন। আর তাই তার হেফাজতে থাকা মাদ্রাসার সমুদয় অর্থ ফেরতসহ তার কঠোর শাস্তি দাবী করেন এলাকাবাসী।

মানববন্ধনে মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের খালেআলমপুর ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিব  গ্রামবাসীর পক্ষে রহমতুল্লাহ, বিলুপ্ত কমিটির সদস্য মিজানুর রহমান, নূর আলম, বিশিষ্ট ব্যবসায়ী জমশেদ আলী, সাবেক ইউপি সদস্য ঈমানুর রহমান প্রমুখ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধন শেষে মাদ্রাসা গেট থেকে একটি বিশাল মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন এলাকাবাসী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…