সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের চর অনুপনগর ইউনিয়নে নিরাপদ অভিবাসনে কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা চর অনুপনগর ইউনিয়নে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে দালাল মুক্ত করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল বাদি। আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হল রুমে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের উদ্যোগে এক ইউনিয়ন কর্মশালায় এই ঘোষণা দেন চেয়ারম্যান। 


চেয়ারম্যান বলেন, নিরাপদ অভিবাসনের জন্য সর্বোচ্চ নীতিনির্ধারকদেরও দায়িত্ব নিতে হবে। প্রবাসীদের সঠিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদের সকলেও সচেতনতা বৃদ্ধিতে ব্র‍্যাকের পাশাপাশি কাজ করবে।


কর্মশালায় উপস্থিত ছিলেন চর অনুপনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, চর অনুপনগর প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক শ্যামল কুমার,পরিবার পরিকল্পনা পরিদর্শক আশিকুল হাবিব, চর অনুপনগর আলীম মাদ্রাসার শিক্ষক আরিফ হোসেনসহ ইউনিয়নটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…