সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্ক

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছিল। গণমানুষের শত্রু জামায়াত-বিএনপি আর জঙ্গিই এই নাশকতা করেছে।

হামলা অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ঢাকা ও নারায়ণগঞ্জের ৯টি স্থান-স্থাপনা পরিদর্শন শেষে শনিবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর লুট করা অস্ত্র এখন জঙ্গিরাই ব্যবহার করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জঙ্গিবাদ কায়েম করতেই সংঘবদ্ধভাবে অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা। 


যাত্রাবাড়ীর পর মন্ত্রী ঘুরে দেখেন হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, মাতুয়াইল তুষারধারা এলাকা, নারায়ণগঞ্জের পুড়ে যাওয়া হাসপাতালের ধ্বংসযজ্ঞ। হাসপাতালটিতে যখন আগুন দেওয়া হয় তখন নবজাতক, মা ও রোগীদের আর্তচিৎকার শোনেনি দুর্বৃত্তরা। সে কথাই মন্ত্রীকে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 

সাইনবোর্ডের পিবিআই অফিসেও দেওয়া হয় আগুন। সেখানেও যান মন্ত্রী। পরিদর্শন করেন ভাংচুর হওয়া জেলা পাসপোর্ট অফিস ও পুলিশ লাইনস।

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে ৮ দফা দাবি দিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমন করতে চায়, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…