রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বেলেপুকুরে জলাবদ্ধতা নিরসনে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠন

ছবি: সংস্কার কাজের উদ্বোধন

মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুরে রাস্তায় জলাবদ্ধতা নিরসনে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (০৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুর শাহনেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বেলেপুকুর গ্রামের একটি রাস্তা প্রত্যেক বর্ষা মৌসুমে তলিয়ে যায়। এতে গ্রামটির ১০০ পরিবার দুর্ভোগের স্বীকার হন। এ দুর্ভোগ লাঘবে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উক্ত রাস্তাটিতে ইট বালু খোয়া ফেলে রাস্তাটি চলাচলের উপযোগীর করার চেষ্টা করছেন।

এ বিষয়ে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক জানান, গ্রামের যে অংশটুকু জলবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে সেখানে রয়েছে বিদ্যাপীঠ বেলেপুকুর কিডস্ ভ্যালি স্কুল, শাহনেয়ামতুল্লাহ কলেজ এবং খেলাধুলার মাঠ। যা কোনভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট দপ্তর জলাবদ্ধতার বিষয়টি আমলে নিচ্ছেন না। বেলেপুকুর গ্রামের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নে জনসাধারণের দুর্ভোগ লাঘবে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি শাহিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহের সদস্য হাবিবুর রহমান তারেক, ক্রিড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সিহাব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়ও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দাগন। 

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…