মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ই জুলাই (মঙ্গলবার )কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিকাল ৪:৩০মি: জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাপ্ত ঘোষণা করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল টি বের করা হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহা: জামিউল হক সোহেল, সদস্য সচিব মো: বাবর আলী রোমান, যুগ্ন আহবায়ক জানিবুল হক জোসিসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশ যখন নির্বাচনের দিকে আগাচ্ছে ঠিক সেই সময় কিছু কুচক্রী মহল দেশকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের প্রশাসন ঠিক ভাবে কাজ করছে না বলে দেশে অস্থীতিশীল তৈরি হচ্ছে এবং সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…