রবিবার, ১১ই আশ্বিন ১৪৩৩, ২৭শে সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত


মুনিরুল ইসলাম মুনির

"সুস্থ সমাজ গঠনে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই"—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় এই জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃআব্দুল বারী, এমপি, জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী জেলাপ্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন এবং মশা নিধনে কীটনাশক প্রয়োগ করেন। এ সময় তিনি ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে বাঁচতে হলে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না; প্রতিটি নাগরিককে নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি যেন মশার জন্মস্থান হতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

কর্মসূচিতে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক