শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বগুড়ায় প্রেম প্রত্যাখ্যান করায় বাড়িতে ঢুকে প্রেমিকার দাদি ও ভাবিকে হত্যা, গ্রেপ্তার ১জন


বগুড়া প্রতিনিধি

বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নারী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেগম (৭০) এবং পারভেজের স্ত্রী হাবিবা বেগম (২২)। আহত অপর নারীর নাম বন্যা (১৮)। তিনি বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানিয়েছেন, আহত বন্যার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, “এ হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিরোধ কিংবা পূর্বশত্রুতা রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে।” নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…