রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার সময় নাচোল উপজেলা নির্বাহী অফিসারের মিনি কনফারেন্স রুমে, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 সভার শুরুতে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গত মাসের মাসিক মিটিং এর রেজুলেশন পাঠ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল 'উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা' (ইউএইচএফপিও) ডাক্তার ফারহানা নবী, নাচোল থানা অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ গোলাম সারোয়ার মোর্শেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। 

সভার মূল আলোচ্য বিষয় হিসাবে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে  কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতি ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যেকের বাড়ির চারপাশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকা নিশ্চিতকরণের মাধ্যমে কিভাবে তাদের এই রোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়েও সভায় বিশদভাবে আলোচনা করা হয়।

 এছাড়াও জনদুর্ভোগ লাঘব ও শৃঙ্খলা ফিরাতে রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং স্থানীয় হাট বাজারের ইজারাদারদের নিয়ম মাফিক খাজনা আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা নাচোল উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি এসব জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য, সামাজিক ও প্রশাসনিক বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে নাচোল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি কঠোর ও সন্তোষজনক রাখতে এবং সভার গৃহীত সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস সভার সমাপ্তি ঘোষনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…