মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোররাতলা ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকালে এই লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিনবুল, সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান এবং পৌর বিএনপির সেক্রেটারি এ এইচ এম এম জামাল বাচ্চু।

নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে তারা জনগণকে চলমান আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…