শুক্রবার, ১১ই বৈশাখ ১৪৩৩, ২৪শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৪ জন গ্রেফতার

চাঞ্চল্যকর স্বপ্না আক্তার জেসমিন হত্যা মামলার গ্রেফতারকৃত ৪ আসামী

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর স্বপ্না আক্তার জেসমিন হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত ৪ জন আসামি গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহারিত আলামত উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে মোঃ মিন্টু রহমান অফিসার ইনচার্জ, সদর মডেল থানা,এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহাডাঙ্গা গ্রামস্থ ঢাবা মাঠে মোসাঃ স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করে ভিকটিমের মরদেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত মূল হোতা ৩ জন নারী ও পুরুষসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফকৃত ব্যক্তিরা হচ্ছেন সহ সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণকারী আসামী মোঃ শরিফুল ইসলাম,অপরাপর আসামী মোসাঃ পারভীন, মোসাঃ আয়েশা বেগম, মোসাঃ লেতুন জেরা গণ কে আটক করা হয়।পরবর্তীতে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

সদর মডেল থানার অফির্সাস ইনচার্জ মিন্টু রহমান জানান আসামিগণ সুদের টাকা লেনদেন কে কেন্দ্র করে ৭ তারিখ ভোটের রাতে পরিকল্পিতভাবে ডিসিষ্ট স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করেন। হত্যা পরবর্তী তাকে যেন কেউ চিনতে না পারে সেই জন্য আলামত বিনষ্ট করার জন্য তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় আসামিরা।ওসি মিন্টু রহমান আরো জানান, স্বপ্না আক্তার জেসমিন হত্যা মামলার মূল আসামি দোষ স্বীকার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

১১ ঘন্টা ৪৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…