শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রধান বিরোধী দল হিসেবে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক

রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব করেছে সরকার।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার চায়, বিরোধী দল তাদের মধ্য থেকে একজনকে মনোনীত করুক, যাতে স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

তিনি আরও জানান, সংসদীয় রীতি অনুযায়ী সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুই পদই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারত। তবে রাজনৈতিক সদিচ্ছা ও গুড উইলের অংশ হিসেবে বিরোধী দলকে এই পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।


মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন