রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ সভাপতি সুকরানা ও সম্পাদক মেহেদী


মোঃ জমশেদ আলী

সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের দ্বি-বার্ষিক নির্বাচন’২০২৪-২৬ সম্পন্ন হয়েছে।নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের ডাক ও দৈনিক রাজবার্তার জেলা প্রতিনিধি মোঃ কামাল সুকরানা এবং দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক সানশাইনের জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে টাউন ক্লাবের হল রুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচনে নির্বাচন কমিশনার দৈনিক কালের কন্ঠ ও দৈনিক ভোরের দর্পনের জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু ফলাফল ঘোষনা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম সিদ্দিকী কাজল, সহ-সম্পাদক পদে গাজী টিভি’র জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার রায়হান চৌধুরী, সদস্য-১ পদে চ্যানেল-৯ এর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ইমন এবং সদস্য-২ পদে ক্রীড়া জগত ও ক্রীড়া লোকের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল হক সুয়েল।

সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে চাঁপাই প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ী মহল সহ সুশিল সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। 

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ৩২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…