রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাহে রমজান উপলক্ষে "পুলিশ নারী কল্যাণ সমিতি"এর খাদ্য সামগ্রী বিতরণ


মোঃ জমশেদ আলী

"মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়" এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১০ মার্চ রোববার বিকাল সাড়ে ৩ টায়"পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে  সদর থানার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি এঁর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-সেবা, পিপিএম-সেবা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা সহ সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় তিনি জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশ পুলিশের জন্য সকলের নিকট দোয়া চান । পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি মহোদয় তাঁর বক্তব্যে বলেন "আমরা আছি তোমাদের পাশে" এই স্লোগানে "পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে । চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন । এসময় উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ),মোঃ আবুল কালাম সাহিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: নাজমুন নাহার । এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…