শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার নামে একজনকে পিটিয়ে হত্যা মামলায় আব্দুর রশিদ(২৭) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার(৭মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। রশিদ ভোলাহাটের বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামের নাজির হোসেনের ছেলে। নিহত আনোয়ার ভোলাহাটের পিড়ানচক গ্রামের মৃত আসগার আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০১২ সালের ২ আগষ্ট ভোলাহাটের আলীসাহাসপুর গ্রামে একটি আমবাগানে পিটিয়ে আনোয়ারকে আহত করে রশিদ। এ সময় আনোয়ারের সাথে থাকা ৩টি গরুও কেড়ে নেয়া হয়। খবর পেয়ে আনোয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ওইদিনই আটক হয় রশিদ। উদ্ধার হয় গরু। এ ঘটনায় পরদিন ২০১২ সালের ৩ আগষ্ট ভোলাহাট থানায় হত্যাচেষ্টা মামলা করেন আনোয়ারের বোন জামাই নেজাম আলী। দুদিন পর ২০১২ সালের ৪ আগষ্ট আনোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ভোলাহাট থানার তৎকালীন উপ-পরিদশ সরোয়ার হোসেন ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারী রশিদকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…

২১ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…