রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে হত্যা মামলা দায়েরের অভিযোগ, সুষ্ঠু তদন্ত চেয়ে সাংবাদিক সম্মেলন

সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব-এ অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আলমগীর, সিজানুর, গাজলু ও দেলোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তারা জানান, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ সকালে তাদের আত্মীয় আব্দুস সামাদ রাস্তায় চলাচলের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভ্যানগাড়িতে তোলেন বলেও তারা উল্লেখ করেন। তবে পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে ওই স্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখিয়ে এক মাস পর, ২৫ নভেম্বর ২০২৫ তারিখে নিহতের স্ত্রী আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ তোলা হয়।

ভুক্তভোগীরা জানান, মামলার তদন্তে সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় আদালতের নির্দেশে সোমবার (৫ জানুয়ারি) পোস্টমর্টেমের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। এ সময় তারা সঠিক ও নিরপেক্ষ পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত পরিচালনা এবং নিরপরাধ আসামিদের মুক্তির জোর দাবি জানান। একই সঙ্গে একজন মৃত ব্যক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানা-এর এসআই মো. কবির হোসেন বলেন, “স্থানীয়দের অনেকেই বলছেন নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, আবার মামলার বাদী হত্যার অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…