চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটে প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে তারা নির্বাচিত হন। সাংবাদিক আক্তারুজ্জামান সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে জমশেদ আলী ২য় বারের মত নির্বাচিত হলেন। তারা আগামী দুই বছর (২০২৬-২০২৮) এ কমিটির দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আল-আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল।
নবনির্বাচিত কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।