রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এছাড়া উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামলসহ জনপ্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, অবৈধ বালু উত্তোলন, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সমস্যা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও জাকির মুন্সী বলেন,
“উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…