রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে হেরোইন ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশি অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ​নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস.এম. নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল হাই-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিক্টনের আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচা অবস্থায় চারজনকে আটক করা হয়। ​উদ্ধারকৃত মাদক:​১৭ পুরিয়া (৩ গ্রাম) হেরোইন। ​১৩০ গ্রাম গাঁজা। ​গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন: ১. রশিদুল ইসলাম কালু (২২), পিতা- মহশিন আলী (গ্রাম: উসির বেলডাঙ্গা)। ২. আব্দুল আলিম (৩৫), পিতা- মৃত আয়েশ উদ্দীন (গ্রাম: ইসলামপুর খৈন্ধা)। ৩. তাইজুল ইসলাম ভোলা (৪৫), পিতা- ইসরাফিল (গ্রাম: চাঁদপাড়া)। ৪. ইউসুফ আলী (৩২), পিতা- মৃত একরামুল হক (গ্রাম: চাঁদপাড়া)। ​পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নাচোল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন