বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা


মাহিদুল ইসলাম ফরহাদ

পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাটে কোরবানির পশুর  সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে সরকারি নির্ধারিত রেট অমান্য করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল।

​অতিরিক্ত টাকা আদায়ের কারণে হাটে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সরাসরি প্রশাসনকে অবহিত করেন।

অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ইজারাদারের প্রতিনিধিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।

​"জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বটতলা হাটে প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।"

— মোঃ ইকরামুল হক নাহিদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​অভিযান পরিচালনাকালে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…