বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল উপজেলা প্রশাসনের সাথে এমপি মিজানুর এর ঈদ শুভেচ্ছা


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান পবিত্র ঈদ-উল-আজহা পরবর্তী সময়ে নাচোল উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

​সোমবার (১ জুন ) বেলা ১১টায় তিনি নাচোল উপজেলা পরিষদে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ সুলতানা রাজিয়া। এরপর সংসদ সদস্য উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও অফিসগুলো ঘুরে ঘুরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

​উপজেলা প্রশাসন পরিদর্শনের পাশাপাশি ড. মু. মিজানুর রহমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নাচোল শাখায় যান। সেখানে তিনি ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং গ্রাহকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, সকাল সাড়ে ৬টায় নাচোল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার উদ্যোগে এক 'কর্মী শিক্ষা বৈঠক' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

​বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে বলেন, "ধর্ম, বর্ণ ও দল নির্বিশেষে দেশের সকল মানুষের সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ এবং মানবিক আচরণ করতে হবে।"

​নাচোল পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা বৈঠকে প্রধান আলোচক হিসেবে শিক্ষামূলক বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম।

​উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম এবং নাচোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের বিপুল সংখ্যক কর্মী সমর্থক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…