শনিবার, ২রা শ্রাবণ ১৪৩৩, ১৮ই জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময়মত অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দের বিরুদ্ধে সময় মত অফিসে না আসার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মকর্তা সপ্তাহে ৩ থেকে ৪ দিন অফিসে আসেন ১১টার পরে। তিনি রাজশাহী থেকে কমিউটার ট্রেনে ১১টার সময় এসে অফিস করেন, যা সকাল ৯টায় সরকারি নিয়মে অফিসে উপস্থিত থাকার কথা। কিন্তু নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকারি টাইমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মকর্তা তার নিজের খেয়াল খুশি মত অফিস করেন । এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার অনেক সেবাগ্রহীতা।

গত ১২,১৩,১৪ এবং ১৬ জুলাই বেলা ১১টার সময় নাচোল উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে গিয়ে তাকে দেখতে পাওয়া যায় নি। অফিসের কর্মচারিরা জানান, সমবায় কর্মকর্তা এখনো অফিসে আসেন নি। তবে তিনি ছুটি নিয়েছেন কি না তা তাদের জানা নেই।


জানা গেছে, নাচোল সমবায় কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিসে আসেন দেরি করে। তিনি পরিবার নিয়ে রাজশাহীতে থাকেন। প্রতিদিন অফিস করেন রাজশাহী থেকে এসে। আবার কোন কোন দিন অফিস টাইম শেষ না করেই দুপুর ১২.৪০ মিনিটের কমিউটার ট্রেনে বাড়ি চলে যান। সেবা নিতে আসা এক সেবা গ্রহীতা বলেন, "গত রবিবার আমি সমিতির কাজে অফিসে এসেছিলাম কিন্তু বেলা ১১টার পর্যন্ত অপেক্ষা করে স্যারকে না পেয়ে বাড়ি ফেরত যেতে হয়েছে।"


এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসার মোখলেছুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, "নাচোল সমবায় অফিসারকে এর আগেও শোকজ করা হয়েছিল। পরবর্তীতে আর দেরি হবেনা বলে তিনি শোকজ এর জবাব দিয়েছিলেন। যেহেতু সতর্ক করার পরও তিনি সরকারি নির্দেশনা না মেনে দেরিতে অফিস করছেন, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে তার বিরুদ্ধে বিভাগীয়  ব্যবস্থা নেওয়া হবে।"  


এ বিষয়ে নাচোল সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন, "বেশিরভাগ সময় আমি বাসে আসি সময় মত।" সরকারি নিয়ম অনুযায়ী অফিস টাইম কয়টা থেকে জানতে চাইলে তিনি বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী অফিস টাইম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।" ট্রেনের কথা জানতে চাইলে তিনি বলেন,  "আমি সপ্তাহে ২/১ দিন কম্পিউটার ট্রেনে এসে অফিস করি।"

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…