শনিবার, ৩১শে শ্রাবণ ১৪৩৩, ১৫ই আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নাচোল ২নং ফতেপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল শোভাযাত্রা


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শত মোটরসাইকেল আরোহী ও সমর্থক অংশ নেন।ফতেপুর ইউনিয়নজুড়ে সমর্থকদের অংশগ্রহণ, শহীদদের প্রতি শ্রদ্ধা ও উন্নয়নের অঙ্গীকার।শুক্রবার বিকেলে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার খোলসী,মল্লিকপুর,ফতেপুর, সানপুর,পাহাড়পুর, ফুলবাড়ি,মারকৈল, আহুরা, সিংরোইল, মাধবপুর, টাকাহারা, সালালপুর, মির্জাপুর,বিরেনবাজার, গজালবাড়ী,মিরকাডাঙ্গ,বেলডাঙ্গা, চানপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো খোলসী বাজারের মিলিত হয় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রাটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাচোল ২ নং ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, "জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করতে চাই। জনগণের সেবা ও এলাকার উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।"

আয়োজকদের দাবি, দিবসটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শান্তিপূর্ণ পরিবেশে শোভাযাত্রাটি শেষ হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…