রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর থানা হেফাজতে


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৬ বছরের এক শিশু কন্যাকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে নাচোল থানা পুলিশ।


​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কসবা ইউনিয়নের পলিথিন মোড় এলাকার বাসিন্দা মোসা: আক্তারা বেগমের ৬ বছরের শিশুকন্যা মোসা: রোজাকে দূপুর দেড়টায় ১৩ই আগস্ট প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় একই গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে মো: ইমন (১৪)। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।


​পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুর মা মোসা: আক্তারা বেগম বাদী হয়ে নাচোল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৭, তারিখ: ১৩/০৮/২০২৬)।


​ঘটনার পরপরই নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর মো: ইমনকে (১৪) আটক করে।


​এদিকে, ঘটনার শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার  জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।


​সংবাদটি নিশ্চিত করে নাচোল থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…