বুধবার, ৪ঠা ভাদ্র ১৪৩৩, ১৯শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপি'র সংবাদ সম্মেলন


নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সাথে বৈঠকের অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত ওসিকে প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। 


রবিবার ১৬ই আগস্ট বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন ওসি নূরে আলম। বিস্ফোরকসহ সন্ত্রাসী আইনে একাধিক মামলা থাকলেও আ.লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। ওসির কারনে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তারা নানারকম কার্যক্রম পরিচালনা করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয় না। এমনকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আরও বলেন, সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদক বিরোধী উঠান বৈঠকেও ওসির পাশে বসে থাকতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আ.লীগেটর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল চেয়ারম্যানের ভাতিজা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে। যা অত্যান্ত দুঃখজনক। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ওসিকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। 

সংবাদ সম্মেলনে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


ওসি নূরে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। অন্যান্য দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে যুবলীগ নেতা মধুর পদ-পদবী আমার জানা ছিল না। তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিভিন্ন পদ-পদবীতে থাকা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিয়মিতভাবে করা হচ্ছে।

সট- মার্জুক আহমেদ, সাধারণ সম্পাদক, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…