রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব ছবি


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। নতুন এই কমিটিতে এ্যাড: মোঃ দেলোয়ার হোসেন-কে আহ্বায়ক এবং মোঃ হেলাল উদ্দিন(ছবি) -কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার​ ১৮ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। 

​সংগঠনটির স্লোগান— "স্বাধীনতা-সারভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার"—কে ধারন করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।

​কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুরসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৫১ জনসহ বেশ কয়েকজন সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

​নবগঠিত কমিটির আহ্বায়ক এ্যাড: মোঃ দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন(ছবি)  জানান, জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে এবং মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…