শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩, ১৯শে সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে লাইসেন্সবিহীন ১৫ ব্যারেল ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে মজুত রাখা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেরেন্ডি বাজারে একটি দোকান ও গোডাউনে লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুতের বিষয়টি নিশ্চিত  হয়।

অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(ঙ) ধারায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে তাঁর গোডাউনে মজুত রাখা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ২৯০ টাকা বলে জানানো হয়েছে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ২৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক…

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…