রবিবার, ২৫শে আশ্বিন ১৪৩৩, ১১ই অক্টোবর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোট ১ লাখ ৪০ হাজার (এক লাখ চল্লিশ হাজার) টাকা এককালীন আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এবং পৌর নায়েবে আমীর মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…

২৬শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা