বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হঠাৎ ডায়রিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৫ রোগী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

পটুয়াখালীর দুমকিতে আবারো হটাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, হাসপাতালে রোগীদের ভিড়। গত এক সপ্তাহে ডায়রিয়াক্রান্ত নারী-পুরুষ ও শিশুসহ ৪৫ জন রুগীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকার ডায়রিয়ায় আক্রান্ত ২৫জন নারী, ১২জন পুরুষ ও ৮শিশুসহ মোট ৪৫জন রুগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এজিএম এনামুল হক বলেন, গত ২৪ ঘন্টায় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত অন্তত ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রুগীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভর্তি হওয়া রুগীদের ফ্রি স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, এ পর্যন্ত ভর্তি হওয়া রুগীদের মধ্যে ২৮জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন।

বর্তমানে ৯ জন নারী, ৫জন পুরুষ ও ১জন শিশু রুগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিশুদ্ধ পানির অভাব, প্রচন্ড গরম, রমজানে ইফতারীতে তৈলাক্ত খাবারের প্রভাবে ডায়রিয়া ছড়াচ্ছে। এতে ভয়ের কিছু নেই। ডায়রিয়ায় আক্রান্ত রুগীকে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যাপ্ত স্যালাইন ও অন্যান্য ঔষধ পত্র মওজুদ আছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…