মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক দেখালেন ইউএনও


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিডব্লিওবি বাছাইয়ে স্বচ্ছতায় চমক দেখালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

মহিলা ও শিশু অধিদপ্তরের আওতায় এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অনলাইন আবেদন পরবর্তী তিন স্টেপে যাচাই বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতি নিশ্চিতকরণে দিনরাত কাজ করে প্রকৃত উপকারভোগীর তালিকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা জেলার অন্য কোনো উপজেলায় হয়নি। এটা উপজেলায় নজির স্থাপন করলেন তিনি। এনিয়ে প্রকৃত উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।

চূড়ান্ত তালিকায় নির্বাচিত উপকারভোগী সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের রেহেনা খাতুন বলেন, ইউএনও স্যার কোনো টাকা ছাড়াই আমার নাম দিয়েছেন। আমি তার এই কাজের জন্য খুব খুশি হয়েছি।

আলালপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ডলি খাতুন বলেন, আমার কাছে অনেকেই টাকা চাইলেও আমি কাউকে টাকা না দিয়ে তালিকায় নাম পেয়ে আমি খুব খুশি।

গত ২৬ জুন বৃহস্পতিবার উপজেলার চারটি ইউনিয়নে আলাদা আলাদা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম গণশুনানি করে একটি প্রাথমিক তালিকা তৈরি করেন ইউএনও মোঃ মনিরুজ্জামান। পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে আবারও যাচাই বাছাই করে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরও অভিযোগের প্রেক্ষিতে আবারও তদন্ত করে চূড়ান্তকরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলার এই অভিভাবক আরও বলেন যারা যোগ্য হওয়ার পরেও যাদেরকে উপকারভোগীর তালিকায় রাখতে পারা যাচ্ছে না পরবর্তীতে অন্য কোনো প্রকল্পে তাদের সুবিধা দেওয়া হবে। এই উপজেলায় কেউ সুবিধাবঞ্চিত থাকবেনা বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…