রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচি'র গণসংযোগ


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মোসা:মাসউদা আফরোজ সুচি গণসংযোগ করেছেন ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে পর তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নয়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। তিনি উপজেলার মুশরীভূজা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেক, চরধরমপুর, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, ফুটানী বাজার, সুরানপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ, জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বি.এম রুবেল আহমেদ , জেলা যুবদলের সদস্য মোঃ জুবায়ের হাসান, যুবদল নেতা মোঃ মতিউর রহমান, নাচোল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আলম, জেলা যুবদলের সদস্য ফয়সাল আহমেদ, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেইমান, ছাত্রনেতারা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তব বাস্তবায়নে লিফলেট বিতরণ করছি। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই।

তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে ভোলাহাটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামীতে বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের ভোট ধানের শীষে দিবেন বলে আশা প্রকাশ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…