রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভোলাহাট উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত ১৮ আগষ্ট বেলা ৩ টার সময় উপজেলা মডেল মসজিদ গ্রাউন্ডে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভার মাধ্যমে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, রাকাব ভোলাহাট শাখা ব্যবস্থাপক সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং মৎস্যচাষীরা।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত সকলের উদ্দেশ্যে মাছ চাষের উপর গুরুত্ব আরোপ করে বলেন, মাছ চাষে অধিক লাভ এবং দেহের আমিষের ঘাটতি পূরণে যথেষ্ট ভূমিকা রাখবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সঞ্জয় কুমার সরকার। স্বাগত বক্তব্যে তিনি বলেন, নিরাপদ মাছ চাষ করলে আগামি প্রজন্ম অপুষ্টিতে ভুগবেনা। উপস্থিত সবাইকে নিরাপদ মাছ চাষের জন্য পরামর্শ দেন তিনি।

১৮ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে বলে জানান কর্তৃপক্ষ। আলোচনা সভার পূর্ব মূহূর্তে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি পরবর্তী উপজেলা আনন্দ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…