রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৫ আগস্ট সোমবার বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তালুকদার। সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আহরাম আলী, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, বিএমডিএ ভোলাহাট জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ মোজাম্মেল হক চুটু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন ভোলাহাটের সদস্য সচিব মুনসুর আলী সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দল-২ এবং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল-১। খেলায় ১-০ গোলে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল-১ দল বিজয়ী হয়।

টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা।

মোট ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামি মাসের ৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…