শুক্রবার, ১১ই বৈশাখ ১৪৩৩, ২৪শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে ভোলাহাটে কর্মশালা করেন এ্যাড:নুরুল ইসলাম সেন্টু


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলার দলদলি ইউনিয়নে শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ এই স্লোগান কে সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, দলদলী ইউনিয়ন শাখায় আয়োজনে শুক্রবার বিকেলে সোনারমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ৩শত নারী নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন,দলদলি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমাস আলি,এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলিনগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম গাজী, রহনপুর পৌর ছয় নং ওয়ার্ড বিএনপি'র, সভাপতি, আমজাদ হোসেন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি, বাদল আলী, বিএনপি নেতা বিপ্লব, সেরাজুল ইসলাম, আরমান আলী, মহিলা দলনেত্রী রেহেনা খাতুন, ফেরদৌসী বেগম,যুবনেতা,জুয়েল আলী,হাসান আলীসহ,বিএনপি'র অঙ্গ ও সহযোগী, সংগঠনের,নেতাকর্মীরা।

এ সময় এ্যাডঃ নুরুল ইসলাম সেন্টু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। তাই আপনাদেরকে আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে হবে। গণতন্ত্রসহ মানুষের অধিকার নিশ্চিত করে আমাদের সবাইকে সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…