সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনকল্পে ২০ জনকে গরু-ছাগল প্রদান


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসনকল্পে এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০ জনকে গরু-ছাগল প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে ৯ জন ভিক্ষুককে ৪ টি করে মোট ৩৬ টি ছাগল এবং ১১ জনকে ১ টি করে ১১টি গরু প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু-ছাগল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

গরু-ছাগল প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, দলদলি ইউপি চেয়ারম্যান মুহাঃ মোজাম্মেল হক, বিএমডিএ'র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ সহ সমাজসেবা অফিস স্টাফ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই গরু-ছাগল নিয়ে কেউ বিক্রি করতে পারবেননা। বরং গরু-ছাগল নিয়ে নিজেকে পেলে কর্মদক্ষ ও কর্মক্ষমহতে হবে এবং ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…