রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে দুর্গাপূজা আনন্দময় ও নিরাপদ করতে এ্যাড:নুরুল ইসলাম সেন্টুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান


মো:সামিরুল ইসলাম

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও জেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অবস্থানরত পূজা মণ্ডপকে আনন্দময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় ভোলাহাট উপজেলার পূজা মন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি এবং থাকবো। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এ সময় বিভিন্ন পূজা মন্ডপের সদস্যগণ বলেন, এই মহৎ উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই। এ আর্থিক অনুদানে আমরা উপকৃত হবো।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক খিজির হায়াৎ,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব,ইসমাইল হোসেন,আলিনগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম গাজী,বিএনপি নেতা শেখ জামির- উল ইসলাম বিপ্লব, সাজ্জাদ আলী, আরমান আলী, মিজান, সেরাজুল ইসলাম,শফিকুল ইসলাম,যুবনেতা,রবিউল ইসলাম, জুয়েল আলী,হাসান আলীসহ,বিএনপি'র অঙ্গ ও সহযোগী, সংগঠনের,নেতাকর্মীরা।

উল্লেখ্য ফিরতি পথে বোয়ালিয়া ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…