শুক্রবার, ১১ই বৈশাখ ১৪৩৩, ২৪শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু


মো:সামিরুল ইসলাম

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অবস্থারত পুজা মন্ডপ গুলোর,পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু।

পরিদর্শন কালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি।

পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন। সেই সাথে তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ - সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি, এ এইচ এম এম জামাল বাচ্চু - সাধারণ সম্পাদক চাঁপাই সদর পৌর বিএনপি, কাওসারুল ইসলাম রঞ্জু ভোলাহাট উপজেলা সভাপতি বিএনপি,আব্দুল হান্নান সাধারণ-সম্পাদক ভোলাট উপজেলা বিএনপি, সারোয়ারদী সভাপতি ১নং ভোলাহাট ইউনিয়ন বিএনপি বাবুল আলী সভাপতি ২নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি, মজনু মিয়া সাধারণ-সম্পাদক ২নং গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার অত:পর…