রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বিএনপি'র এমপি মনোনয়ন প্রত্যাশি আশরাফের বিশাল শো-ডাউন


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশি গোমস্তাপুর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো: আশরাফ হোসেন আলিমের বিশাল মোটরসাইকেল শো-ডাউন দিয়েছেন।

১১ অক্টোবর শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে ভোলাহাট উপজেলার দলদলী, ঘাইবাড়ী, বারইপাড়া, মুশরীভূজা, আদাতলা, ময়ামারী, পোল্লাডাংগা হয়ে মেডিকেল মোড় দিয়ে বৃহত্তর বজরাটেক , ঝাউবোনা, তেতীপাড়া, ইমামনগর বাজার পযন্ত গিয়ে আবার ফিরে আসেন মেডিকেল মোড়ে। তিনি মেডিকেল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

আশরাফ হোসেন বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি দলীয় ইশতেহার নয়, এটি দেশের জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনই আমাদের প্রধান লক্ষ্য। পরে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কর্মসূচী পরবর্তী তিনি জামবাড়িয়া ইউনিয়ন হয়ে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ঘুরে গিয়ে রহনপুরে শো-ডাউনটি শেষ করেন।

উল্লেখ্য তার সংসদীয় আসনের বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই শো-ডাউনে অংশ নেন। বিগত দিনের মত সংসদীয় এলাকাতে তিনি গণসংযোগ অব্যাহত রাখবেন বলে জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…