রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটায় শুরু হয়ে দিনব্যাপী এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১ম রি-ইউনিয়নটি সম্পন্ন হয়। উক্ত ভনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপি'র সভাপতি ইয়াজদানী জর্জ

এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আহাসান হাবিব দারা, সহকারী শিক্ষক আজিজুল হক, জোইবুনারা বেবি, সভাপতি মুঞ্জর আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, সাবেক শিক্ষক মণ্ডলী, বিশিষ্ট সমাজসেবি জেসমিন খাতুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেতারা বেগম। অনুষ্ঠানে সাবেক বর্তমান ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সময়ের তীক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে স্মৃতিচারণ করেন। প্রতিষ্ঠানটি ৮০ দশকে বেসরকারি থাকলেও বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়। প্রতিষ্ঠানটির দিনদিন উত্তরোত্তর উন্নতি কামনা করেন সাবেক শিক্ষার্থীরা।

সকাল সাড়ে আটটায় পতাকা উত্তোলনের মাধ্যমে রি-ইউনিয়নের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভার পূ্র্বে এক বর্ণাঢ্য র‍্যালি প্রতিষ্ঠান চত্বর থেকে বের হয়ে বৃহত্তর বজরাটেক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন প্রোগ্রামটি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপনী হয়।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন