রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ১০ দিন পর পাওয়া গেল অর্ধগলিত আতিয়ার লাশ

নিখোঁজ হওয়া ৮ বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দশ দিন পর নিখোঁজ হওয়া ৮ বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।

১৩ (ফেব্রুয়ারি) মঙ্গলবার এশার নামাজের পরে উপজেলার দলদলী ইউনিয়নের মধ্য খরকপুর (কুঁইচাটোলা) গ্রামে নিখোঁজ কন্যা শিশুর বাড়ি থেকে দক্ষিণে ৪ টা বাড়ি পর বিধবা বৃদ্ধ মহিলা হিরুর বাড়ির পিছনে বস্তা দেখতে পায় তার মেয়ে সেতারা। পরে এলাকাবাসী মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। বস্তাবন্দী কন্যা শিশু মোঃ আহসান আলীর মেয়ে আতিকা (৮) জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবরের পর না পেয়ে থানায় ডায়রি করে তার বাবা।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সিআইডি ও পিবিআই ফরেন্সি দলকে জানানো হয়েছে। তাঁরা এসে লাশ পরীক্ষা নিরীক্ষা করবেন।

কন্যা আতিয়ার নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…