রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে মাছ ধরার সময় বাংলাদশী যুবককে বিএসএফের গুলি

বিএসএফএর গুলিতে আহত যুবক মো: জাহাঙ্গীর আলম

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে ১৭ ফেব্রুয়ারি ভোরে বিএসসিএফের গুলিতে আহত হলেন এক জেলে। আহত ব্যক্তি একই উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের মো: আ: কুদ্দুস আলমের ছেলে মো: জাহাঙ্গীর আলম(২৪)।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় মহানন্দা নদীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করায় ভারতের বিএসএফ সদস্যরা জাহাঙ্গীর কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন বলেন, ভোর সোয়া ৪ টার দিকে ডান হাতে গুলিবিদ্ধ ব্যক্তি মেডিকেলে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আহত ব্যক্তির ডান হাতের কুনুয়ে গুলি লেগেছে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৪২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…