সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি: বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ এবং পাট (আঁশ) বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে নির্বাহী অফিসার তাহ্মিদা আক্তারের সভাপতিত্বে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হেসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইয়াশিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ অন্যরা।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। তিনি বলেন ভোলাহাট সদর ইউনিয়নে ৯’শ জন, গোহালবাড়ি ইউনিয়নে ৯’শ ৫০ জন, দলদলী ইউনিয়নে ৯’শ জন, জামবাড়িয়া ইউনিয়নে ৬’শ ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক উল্লেখিত সুবিধা পাবেন।

ভোলাহাট উপজেলায় মোট ৩ হাজার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘার জন্য ৫ কেজি আউশ ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা হিসেবে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে।

অপরদিকে ১/২০২৩-২৪ মৌসুমে পাট (আঁশ) বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হবে।

প্রতি কৃষক প্রতি বিঘার জন্য পাট (আঁশ) বীজ ক্ষেত্রে এক কেজি পাট (আঁশ) বীজ বিনামূল্যে সহায়তা প্রদান পাবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…