রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ভোলাহাট উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

বি এম রুবেল আহমেদ

৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ৮মে উপজেলা পরিষদ নির্বাচন তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৩৮টি ভোট কেন্দ্রের ২৪৪টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে অবস্থান করে। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬হাজার ২২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৫১৭ মহিলা ৪৩ হাজার ৭১২জন।

প্রদত্ত ভোটের ১৩০৮৪ ভোট পেয়ে চিংড়ি মাছ প্রতীকের বিএনপির বহিস্কৃত উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনােয়ারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাপ পিরিচ প্রতীকের মোঃ আব্দুল খালেক পেয়েছেন ১০৭৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বহিস্কৃত বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৫৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ পেয়েছেন ১১৫৮৯ ভোট। মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা যুলীগের মোসাঃ শাহাজাদী বিশ্বাস ভোট ২১৫৮৩ পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ পেয়েছেন ১৩৬৪৪ ভোট। শান্তিপূর্ণ সুষ্ঠ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

এদিকে পাঁচটিকরি আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে কাপ পিরিচ ও চিংড়ি প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে চিংড়ি প্রতীকের আজম আলী নামের এক কর্মী আহত হয়। এ ঘটনায় কাপ পিরিচ প্রতীকের এক কর্মী তোতাকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। যার কারণে ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহাজাহান মানিক বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…