রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি জিয়াকরলেন এমপি জিয়া

ছবি: ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-৪৪ এর জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটার সময় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় " স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি" স্লোগানকে সামনে রেখে এই মেলার উদ্বোধন করা হয়। 

কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহজাদী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, সাবেক উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।  

কৃষি প্রযুক্তি মেলা আগামী ১৭ জুলাই সমাপ্ত করা হবে বলে জানান কৃষি অফিস। উক্ত মেলায় মোট ২৪ টি স্টল বিভিন্ন কৃষি উপকরণ, যন্ত্রপাতি এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত করা হয়। পাশাপাশি গ্রীষ্মকালীন এবং বারোমাসি ফলের সমাহার পরিলক্ষিত হয়। বাংলাদেশকে কৃষিতে সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি করা পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…