রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার কার্যক্রম চালু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র নিরাপত্তায় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানার কার্যক্রম চালু হয়েছে। শনিবার ( ১০ আগষ্ট) সকালে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত হয়ে থানার কার্যক্রম চালু করেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে হওয়ায় বিজিবির তত্ত্বাবধানেই পরিচালিত হবে এর কার্যক্রম। এদিকে সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেন ৫৯ বিজিবি।

রহনপুর (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু সীমান্তের খুব কাছে হওয়ায় এ থানায় নিরাপত্তা দিতে আসতে পারছে না সেনাবাহিনী। তাই বিজিবির নিরপত্তাতেই ভোলাহাট থানার কার্যক্রম চলবে।

এদিকে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ারজাহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…