রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আপন ভাতিজার  ছুরিকাঘাতে চাচা ইসমাইল হোসেন (৬৫) নামের সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঝাউবোনার বাড়িতে  বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে এ ঘটনা ঘটে। 

নিহত ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত সামমোহাম্মদ সামার ছেলে। এ ঘটনায় নিহতের ভাতিজা রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। 

এব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইকবাল পাশা জানান, গতকাল রাত ১১টার দিকে ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের বাবা মিলন আলীর সঙ্গে ছেলে রবিউল ইসলাম ভুটুর ঝগড়া শুরু হয়। এ সময় রবিউলের চাচা নিহত ইসমাইল হোসেন ঝগড়া থামাতে গেলে তার ভাতিজা রবিউল তাকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ইসমাইল হোসেন দুলুকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসণা করেন। বলেন তার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…