সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন


বি এম রুবেল আহমেদ

অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়।

১৮ নভেম্বর বেলা ১১টার ১ নং ভোলাহাট ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট কার্ডের উদ্বোধন ভোলাহাট কলেজে চত্বরে উদ্বোধন করা হয়।

ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। ভোলাহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান মানিকের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আগ্রহী ভোটাররা উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিসার জানান,যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

বিতরণ কেন্দ্রের নাম ও তারিখ১,২,৩,৪,৫ ও ৬নং ওয়ার্ড-ভোলাহাট কলেজে ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত। ৭,৮ ও ৯নং ওয়ার্ড-তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

উল্লেখিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…